Home / আন্তর্জাতিক / ‘নো ওয়ার্ক, নো স্কুল’ এ সংহতি জানিয়ে কাজে যাচ্ছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ
7 25 3

‘নো ওয়ার্ক, নো স্কুল’ এ সংহতি জানিয়ে কাজে যাচ্ছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫ মাসস

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, আজ কাজে যাচ্ছেন না তিনি।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। আজ সোমবার সকাল থেকে বন্ধ ছিল অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম।

বিশ্বজুড়ে চলছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’। এবার এই কর্মসূচিতে যুক্ত হলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, আজ কাজে যাচ্ছেন না তিনি।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘কাজ নেই, স্কুল নেই’। আজ কাজে যোগ দিচ্ছি না।

ওই পোস্টে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা দিয়ে ‘সংহতি’ জানান সরকারের এই উপদেষ্টা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …