Home / অপরাধ / ধর্ষণ মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণের মুখে ডোনাল্ড ট্রাম্প
2701

ধর্ষণ মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণের মুখে ডোনাল্ড ট্রাম্প

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
অপরাধ | ২৭ জানুয়ারি ২০২৪ | ১৩ মাঘ ১৪৩০

ধর্ষণ ও মানহানির মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী নারীর নাম এলিজাবেথ জেন ক্যারল, তাঁকেই ক্ষতিপূরণের এই অর্থ পরিশোধ করতে হবে।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন।

নয় বিচারকের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী। ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেছিলেন ৮০ বছর বয়সী সাবেক সাংবাদিক-কলাম লেখক ই. জেন ক্যারল। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের এক বিকেলে ম্যানহাটানের ফ্যাশন হাউস বার্গডর্ফ গুডম্যান নিজের বন্ধুর জন্য পোশাক কিনতে গিয়েছিলেন জেন ক্যারল। পূর্ব পরিচয়ের সুবাদে ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে ছিলেন।
সে সময় ওই ফ্যাশন হাউসের ড্রেসিং রুমে ক্যারলকে ধর্ষণ করেন ট্রাম্প।২০১৯ সালের জুনে প্রথম এ অভিযোগ প্রকাশ্যে আনেন জেন ক্যারল। তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তাঁর মতে, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।
আদালত জানিয়েছে, ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে। ৮০ বছর বয়সী এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক-কলাম লেখক। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ক্যারল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …