Home / আবহওয়া / সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়, তাপমাত্রা বাড়ার আভাস
DN1yWmCDAL9cJT7DtuRvxkDpRm1702535849-1200

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়, তাপমাত্রা বাড়ার আভাস

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
আবহাওয়া | ২৭ জানুয়ারি ২০২৪ | ১৩ মাঘ ১৪৩০

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

এতে আরো বলা হয়, শনি থেকে সোমবার পর্যন্ত মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর সোমবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বেড়ে দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন লোকজন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষজন।

সূত্রঃ কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …