
মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ১০ আগস্ট ২০১৯ | ২৬ শ্রাবণ ১৪২৬
জিঙ্গেল নির্ভর একটি বিজ্ঞাপনে সম্প্রতি জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন এ সময়ের নাট্য অভিনেতা হিমে হাফিজ। এটি একটি একটি ফ্রিজের বিজ্ঞাপন। এতে অভিনেতা হিমে হাফিজ একজন ক্রেতার চরিত্র করেন। মৌকে দেখা যায় পণ্যটির উপস্থাপক হিসেবে। ভিন্ন ভিন্ন সাজে ভিন্ন ভিন্ন রূপে মৌ পণ্যটির গুণাগুণ ক্রেতাদের কাছে উপস্থাপন করেন। ক্রেতারাও তার কথায় সন্তুষ্ট হয়ে পণ্যটি কিনে খুশি মনে বাড়ি ফিরে যায়।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এরইমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে এ বিজ্ঞাপনের প্রচার শুরু হয়েছে এটি। মৌ বলেন, এই বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকে দর্শক সাড়া পাচ্ছি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম