Home / আইন-আদালত / ১৯৭৪ সনের আইন পুনরুজ্জীবনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএফইউজে
bfuj+logo+mbd

১৯৭৪ সনের আইন পুনরুজ্জীবনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএফইউজে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

সাংবাদিক সমাজের বহু প্রতীক্ষিত ১৯৭৪ সনের আইনটি সংশোধন করে পুনরুজ্জীবনের জন্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে। পাশাপাশি, মতামত দেয়ার সময় বাড়ানোরও দাবি জানিয়েছে সংগঠনটি।
বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক আজ বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিএফইউজে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ১৯৭৪ সনের সংবাদপত্র কর্মী (চাকরির শর্তাবলী) আইনটি সংশোধন করে পুনরুজ্জীবনের উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানাই এবং এ বিষয়ে মতামত দেয়ার সময়সীমা এক মাস বাড়ানোর অনুরোধ জানাই। বাংলাদেশের সাংবাদিক সমাজ এই আইন পুনরুজ্জীবন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে চায়’।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ১৯৭৪ সনের সংবাদপত্র কর্মী (চাকরির শর্তাবলী) আইনটি সংশোধন করে পুনরুজ্জীবনের পরামর্শ দেন। এতে ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীদের এই আইনের আওতায় আনার পথ সুগম হয়েছে।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ২০১৩ সনের ২৯ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের আহবানে প্রায় ছয় মাস সাংবাদিক ইউনিয়নের মাঠপর্যায়ে নানা আলোচনা শেষে ২০১৪ সনের ৬ মার্চ এই আইন সংশোধনের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.