মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ১৪ মার্চ ২০১৯ । ৩০ ফাল্গুন ১৪২৫
কাকশিয়ালী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৮ কিলোমিটার, গড় প্রস্থ্য ৮০ মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার।
প্রবাহের দিকদিয়ে কাকশিয়ালী নদীটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ওপর দিয়ে প্রবহমান সাপমারা-হাবড়া নদী বা খুটিকখালি থেকে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী পর্যায়ে এ নদীর জলধারা একই জেলার কালীগঞ্জ উপজেলার বড় সিমলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে ইছামতি-কালিন্দি নদীতে পতিত হয়েছে।
বৃটিশ ইঞ্জিনিয়ার উইলিয়াম ককশাল সাহেবের নামানুসারে কাকশিয়ালী নদীর নামকরণ
কালিন্দীকে কলাগাছিয়ার সাথে যোগ করার আগে কালিগঞ্জের যমুনা থেকে একটি খাল কেটে পূর্ব দিকে উজিরপুরের নিকটে গলঘেসিয়ার সাথে যুক্ত করা হয়। বৃটিশ ইঞ্জিনিয়ার উইলিয়াম ককশাল এই খাল খনন করেন । ককশাল সাহেবের নামানুসারে খালটি কাকশিয়ালী নদী নামে পরিচিতি লাভ করে। যোগাযোগের জন্য এ নদীটি কাটলেও পরবর্তিতে এ নদী উপকূলীয় অঞ্চলের নদীর প্রবাহ ও প্রতিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৈরি করে উপকূলীয় এলাকার আন্তঃনদী সংযোগ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম