Home / ফটো গ্যালারি / হাজার বোঝাতে ‘কে’ এসেছে গ্রিস থেকে
k+mbd

হাজার বোঝাতে ‘কে’ এসেছে গ্রিস থেকে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২০ ডিসেম্বর ২০১৭ । ০৬ পৌষ ১৪২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম- বিশেষ করে ফেসবুকে লাইকের ক্ষেত্রে হাজার বোঝাতে ইংরেজি ‘কে’ অক্ষর ব্যবহার করা হয়। ধরুন, ফেসবুকে একটি পোস্টে আপনি সাত হাজার লাইক পেয়েছেন, সেক্ষেত্রে ফেসবুক দেখাবে ‘সেভেন কে’।

এছাড়া হাজার টাকা বোঝাতেও অনেকে ‘কে’ অক্ষরটি ব্যবহার করে থাকেন। যেমন কারও মাসিক বেতন যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে অনেক সময় সেটা লেখা হয় ‘৩০কে’।

কিন্তু জানেন কি কোথা থেকে এলো এই ‘কে’?

প্রাচীন গ্রিসে হাজার বোঝাতে ‘কিলিওই’ শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ ১ হাজার বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও। ফ্রান্সে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১ হাজার হিসেবে লিখতে শুরু করেন তারা।

ব্যবসা-বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ১ হাজারের প্রচলন শুরু হয়। কিন্তু ১ হাজার গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে ১ কিলোগ্রাম। এভাবে কিলোলিটার, কিলোটনের মতো শব্দের ব্যবহার শুরু হয়। এই শব্দগুলো একটু বড়। তাই সময় বাঁচাতে এক্ষেত্রে ‘কে’ লেখা শুরু হয়। এর ফলে ১০ হাজার হয়ে যায় ‘১০কে’, ২০ হাজার হয়ে যায় ‘২০কে’। এরপর থেকেই হাজার বোঝাতে ‘কে’-এর প্রচলন শুরু হয়।

সৌজন্যে : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 5 25 9

ইউটিউবের নতুন পদক্ষেপে আয় বাড়বে কনটেন্ট ক্রিয়েটরদের

ঢাকা, মঙ্গলবার ২০ মে ২০২৫ মাসস ‘পিক পয়েন্টস’ নামে নতুন এই ফিচার চালু করেছে ইউটিউব, যা …

Leave a Reply

Your email address will not be published.