Home / উদ্যোগ / জয়পুরহাটে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ২৩ ডিসেম্বর
vitamin+a+capsul+children+mbd

জয়পুরহাটে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ২৩ ডিসেম্বর

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ২০ ডিসেম্বর ২০১৭ । ০৬ পৌষ ১৪২৪

শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ‘এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে জয়পুরহাট জেলায় এবার এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

vitamin+a+capsul+children+mbd-3

সিভিল সার্জন অফিস সূত্র সংবাদমাধ্যমকে জানায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন নার্সিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্যায়) সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬-১১ মাস বয়সের ১০ হাজার ৮৩৮ জন ও ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ১২ হাজার ৪ শ’ ৮৭ জন শিশুকে এবার ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার পাঁচ উপজেলার ৮শ’ ৬৭ টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারিসহ ১ হাজার ৭শ’ ৩৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

joypurhat+vitamina+mbd-2

শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ‘এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করা হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.