মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ০৩ মার্চ ২০১৮ । ১৯ ফাল্গুন ১৪২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হয়েছেন। তিনি আততায়ীর ছুরির আঘাতে আহত হয়েছেন। বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তিনি মুক্তমঞ্চে বসেছিলেন। সামনে একটি রোবট প্রতিযোগিতা হচ্ছিল। হঠাৎ এক যুবক এসে তাঁর মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই স্যারের শরীর রক্তে ভিজে যায়।
মাস্টারিবিডি’র পক্ষ থেকে এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম