Home / ফটো গ্যালারি / স্যাড-রোমান্টিক গানে কণ্ঠ দিলেন নওরীন
nourin+shohag+gun+mbd

স্যাড-রোমান্টিক গানে কণ্ঠ দিলেন নওরীন

মাস্টারি বিডি
ঢাকা । ১৭ জুলাই ২০১৮ । ০২ শ্রাবণ ১৪২৫

ক্লোজআপ ওয়ান তারকা নওরীন শরীফ শার্লিনন একটি স্যাড-রোমান্টিক গান গাইলেন। শিরোনাম ‘মেঘলা মেঘলা রাতে’।

এ ব্যাপারে নওরীন বলেন, কবিতা থেকে এর আগেও অনেক গান করেছি তবে শাহরিয়ার রাফাত ও কামরুল হাসান সোহাগ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা এটাই প্রথম। গানটির সুর ও কম্পোজিশনে যথেষ্ট নতুনত্ব আছে- যা শ্রোতাদের নিঃসন্দেহে আলোড়িত করবে।

লেখক ও গীতিকার কামরুল হাসান সোহাগের কবিতা অবলম্বনে এ গানটির সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।

শাহরিয়ার রাফাত বলেন, যারা গান করছে তাদের মধ্যে প্রতিভা আছে। নিঃসন্দেহে নওরীন একজন খুবই ভালো কণ্ঠশিল্পী। ভালো গায়কের সঙ্গে কাজ করার মজাই আলাদা। আমার বিশ্বাস, শ্রোতারা ‘মেঘলা মেঘলা রাতে’ গানটি পছন্দ করবেন।

গানটি প্রসঙ্গে সোহাগ বলেন, মেঘলা রাতে হঠাৎ নেমে আসা জোছনার মতন এক সুখের মুহূর্ত বদলে দিতে পারে কষ্টের ম্রিয়মান মুহূর্তগুলো। এ সম্ভাবনা বুকে ধারণ করে মানুষ বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখে। এই প্রতিপাদ্য নিয়েই গানটি তৈরি করেছি। আশা করছি, ‘মেঘলা মেঘলা রাতে’ গানটি সবার ভালো লাগবে।

শিগগিরই লাল সবুজ বাংলার ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.