Home / জাতীয় / স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ
5 26 6

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

ঢাকা, রবিবার ০৫ এপ্রিল ২০২৬মাসস

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামী ছেরাগ আলীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পারভীন বেগম (৫০)।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত ছেরাগ আলী (৮০) শাহরাস্তি উপজেলার রাগৈ সুদুর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে। আর বাদী ছেরাগ আলীর স্ত্রী পারভীন বেগম।

পারভীন বেগম অভিযোগে উল্লেখ করেন, ছেরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া গালমন্দ করাসহ মারধর করেন। এবং ছেরাগ আলীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বলিলেও সে না করিয়া ঘরে থাকে। যাহার দুর্গন্ধে ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েন বলে উল্ল্যেখ করেন অভিযোগ। এবং বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করার কথাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের ডেকে এ বিষয়টি সমাধান করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …