Home / জাতীয় / স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি – স্লোগানে স্কাউট সমাবেশ
scouting+mbd

স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি – স্লোগানে স্কাউট সমাবেশ

মাস্টারি বিডি ডটকম ।
গাজীপুর । ২৪ ফেব্রুয়ারি ২০১৮ । ১২ ফাল্গুন ১৪২৪
“স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” এই স্লোগান নিয়ে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ ২০১৮।

জমকালো আয়োজনে ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। গাজীপুরের বাহাদুরপুরের রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউট সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ স্কাউটসের ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয় আইএমইডি বিভাগের সচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সংগঠন) আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত কমিশনার সৈয়দ হাফিজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন। খবর বাসস-এর।

scout+bd+mbd

সমাবেশে বক্তারা বলেন, ১১০ বছর পূর্বে লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিং-এর সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে। এই স্কাউট সমাবেশে অংশ নেয়া ছয় হাজারেরও বেশি স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন।

এবারের স্কাউট সমাবেশে অংশ নেয়া স্কাউটরা ১২টি চ্যালেঞ্জ ও ০৬টি সেন্ট্রাল ইভেন্ট (স্কাউট কার্যক্রম)-এ অংশ নেবে। নতুন বিষয় রপ্ত করবে এবং হাতে কলমে তা প্রয়োগের সুযোগ পাবে। এই স্কাউট সমাবেশে ঢাকা বিভাগের সকল জেলা থেকে ৫১২টি ইউনিট অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারের স্কাউট সমাবেশের বড় আকর্ষণ হলো এদিন স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, জন প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 26 1

তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসী বাংলাদেশির দেহ দেশে …

Leave a Reply

Your email address will not be published.