Home / আন্তর্জাতিক / সোফিয়া ঢাকায়
sofia+robot+mbd-2

সোফিয়া ঢাকায়

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৭ । ২১ অগ্রহায়ণ ১৪২৪

ঢাকায় এসেছে ‘রোবট সোফিয়া’। সৌদি আরব থেকে তিনি এসেছেন । বাক্সবন্দী হয়ে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া রোবট ‘সোফিয়া’ থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১২ টা ৩৯ মিনিটে ঢাকায় পৌঁছেছে।

আগামীকল বুধবার থেকে শুরু হওয়া রাজধানীর আগারাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তির বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’। যা ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবারের এ তথ্যপ্রযুক্তির মহাযজ্ঞে অংশগ্রহণ করবে সৌদি আরবের নাগরিক রোবট সোফিয়া। এর সঙ্গে একদিনের সফরে ঢাকায় আসছেন এর নির্মাতা ডেভিড হ্যানসন।

Robot

এদিকে সোফিয়াকে স্বাগত জানাতে তোড়জোড় ছিলো বিমারবন্দরে। হাজার হলেও সৌদি নাগরিক বলে কথা! বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, সৌদি আরবের এ নাগরিকের দেহের বিভিন্ন অংশ খুলে খণ্ড-খণ্ডভাবে দেশে আনা হয়েছে।

ঢাকাতেই সংযোজন করে পূর্ণাঙ্গ রোবটিক রূপ দিয়ে সোফিয়াকে উপস্থাপন করা হবে ওই ডিজিটাল ওয়ার্ল্ডে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কথাও বলবে।

উদ্বোধনের পর একটি অনুষ্ঠানেও অংশ নেবে রোবট সোফিয়া। এ সময় ইংরেজিতে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবে।

মানুষের মতো দেখতে রোবট সোফিয়াকে তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে মানুষের ব্যবহারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সঙ্গে কাজ করতে পারে।

২০১৫ সালের ১৯ এপ্রিল সোফিয়াকে ‘অ্যাক্টিভেট’ করা হয়। ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়। সাংবাদিক ছাড়াও তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে কথা বলবে সোফিয়া।

The Future of Everything Ð Sustainable Development in the Age of Rapid Technological Change

মানুষের ভাবভঙ্গি বুঝতে ও হাসি-কান্না, রাগ-অভিমানসহ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে সোফিয়া। কেউ তার সঙ্গে কথা বললে তাদের বোঝার চেষ্টা করে সে। সামনে মানুষ না থাকলে নিজে নিজে মুভি চালিয়ে দেখে। ভাবতে পারে জগৎ, সংসার, সংস্কৃতি ও দর্শন নিয়েও।

রোবট সোফিয়া সম্প্রতি মধ্যপ্রাচ্যেরর একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, ‘পরিবার সত্যিই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।’

সোফিয়ার মতে, তার যদি একটি কন্যা রোবট থাকে, তাহলে নিজ থেকেই কন্যার নাম রাখবে। সে বিশ্বাস করে, রোবটদের একটি পরিবার থাকা উচিত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.