মাস্টারি বিডি । শিমুল আহসান
বিনোদন প্রতিবেদন । ঢাকা । ১৫ এপ্রিল ২০১৯ । ০২ বৈশাখ ১৪২৬
বিনোদন প্রতিবেদন । ঢাকা । ১৫ এপ্রিল ২০১৯ । ০২ বৈশাখ ১৪২৬
সম্প্রতি প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী এইচএম ভয়েস-এর জন্য দুটি গান করেছেন। ‘দেবদাস’ এবং ‘তোমার দু চোখ’ শিরোনামে কবি ও গীতিকার শেখ নজরুলের লেখা গান দুটি সুর করেছেন নীরিক্ষাধর্মী সুরকার শোয়েব শিবলী। গান দুটির জন্য ভিন্নমাত্রিক সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। খুব শীঘ্রই গান দুটি এইচএম ভয়েস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। প্রিয় শিল্পী সুবীর নন্দী গান দুটিতে কণ্ঠ দানের সময় ভীষণ আবেগ তাড়িত হন। তিনি বলেই ফেলেন, গানদুটি নিশ্চয়ই আমাকে দিয়ে গাওয়ানোর জন্য লেখা এবং সুর করা হয়েছে! এ রকম আরও কিছু গান আমি গাইতে চাই।
….আমরাও তার আরও কিছু অমর গানের প্রতীক্ষায়…
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম