Home / খেলা / সিকান্দারের ব্যাটিং নৈপুণ্যে চিটাগং ভাইকিংস’র জয়

সিকান্দারের ব্যাটিং নৈপুণ্যে চিটাগং ভাইকিংস’র জয়

মাস্টারি বিডি ডটকম ।
চট্টগ্রাম । ২৫ নভেম্বর ২০১৭ । ১১ অগ্রহায়ণ ১৪২৪

জিম্বাবুয়ের সিকান্দার রাজার ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো চিটাগং ভাইকিংস। চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ও টুর্নামেন্টের ২৬তম ম্যাচে শুক্রবার স্বাগতিকরা ৪০ রানে হারিয়েছে সিলেট সিক্সার্সকে। খবর বাসস-এর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২১১ রান করে চিটাগং। দলের পক্ষে পাঁচ নম্বরে নেমে ৪৫ বলে ৯৫ রান করেন সিকান্দার। ৯টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

এছাড়া অধিনায়ক নিউজিল্যান্ডের লুক রঞ্চি ২৫ বলে ৪১ ও দক্ষিণ আফ্রিকার ভ্যান জাইল ২৬ বলে ৪০ রান করেন। সিলেটের কামরুল ইসলাম রাব্বির ২টি উইকেট নেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের দুর্দান্ত শুরুর পরও পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান পর্যন্ত যেতে পারে সিলেট।

দলের পক্ষে ফ্লেচার ৪৬ বলে ৭১ রান করেন। তার ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা ছিলো। চিটাগং-এর তাসকিন ৩টি উইকেট নেন।

এই জয়ে ৭ খেলায় ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠে এলো চিটাগং। আর ৯ খেলায় ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই থাকলো সিলেট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 6 26 3

বিশ্বকাপের উদ্বোধন : মঞ্চ মাতাচ্ছেন বিশ্বসেরা তারকারা

ঢাকা, শুক্রবার ১২ জুন ২০২৬ বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে …

Leave a Reply

Your email address will not be published.