Home / জাতীয় / সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে এলজিইডির ব্যাখ্যা
11 6 26 222

সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে এলজিইডির ব্যাখ্যা

ঢাকা, বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ মাসস
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বগুড়া জেলার একটি সড়কে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিছানো ইট পরবর্তীতে অপসারণ করা হয়েছে, এমন কিছু ছবি ও তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রকৃত বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপস্থাপন করছে না। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তব তথ্য তুলে ধরছে।
প্রধানমন্ত্রীর সফরের সময় সড়কটি কাঁচা থাকায় জনসাধারণ ও সফরসঙ্গীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে জরুরি ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে ইট সোলিং করা হয়েছিল। এটি কোনো স্থায়ী নির্মাণকাজ ছিল না; বরং সাময়িকভাবে চলাচল উপযোগী করার একটি প্রচলিত প্রকৌশলগত ব্যবস্থা ছিল।
প্রকৃতপক্ষে, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে জিয়াবাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কটি স্থায়ীভাবে উন্নয়নের জন্য পূর্বেই এলজিইডির বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সড়কটি আরসিসি (RCC) পাকা সড়কে উন্নীত করার জন্য প্রায় ৮৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নিয়মিত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের সময় সড়কটি কাঁচা থাকায় জনসাধারণ ও সফরসঙ্গীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে জরুরি ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে ইট সোলিং করা হয়েছিল। এটি কোনো স্থায়ী নির্মাণকাজ ছিল না; বরং সাময়িকভাবে চলাচল উপযোগী করার একটি প্রচলিত প্রকৌশলগত ব্যবস্থা ছিল।
পরবর্তীতে মূল আরসিসি সড়ক নির্মাণকাজ বাস্তবায়নের স্বার্থে ওই অস্থায়ী ইট সোলিং অপসারণ করা হয়েছে। অস্থায়ীভাবে বিছানো ইট রেখে আরসিসি সড়ক নির্মাণ করা সম্ভব নয়। ফলে নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ইট অপসারণ একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া।
দুঃখজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন শুধুমাত্র সফর উপলক্ষে লোক দেখানো কাজ করা হয়েছিল এবং পরে তা তুলে নেওয়া হয়েছে। বাস্তবে সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য বরাদ্দ, দরপত্র ও কার্যাদেশ সবই পূর্ব থেকেই বিদ্যমান ছিল এবং প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতার অংশ হিসেবেই অস্থায়ী ইট সোলিং অপসারণ করা হয়েছে।
এলজিইডি জনগণের টেকসই অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সড়কটির আরসিসি নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘমেয়াদে উন্নত ও নিরাপদ যোগাযোগ সুবিধা ভোগ করবেন। তাই বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য জানার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
সূত্র : এলজিইডি মিডিয়া সেল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 6 26 333

ফেসবুক ও ইনস্টাগ্রামে আয়ের নতুন সুযোগ, যেভাবে কাজ করবে নতুন ফিচার

ঢাকা, মঙ্গলবার ০৯ জুন ২০২৬ মাসস ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসের দুনিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। …