Home / জাতীয় / সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের
10 3 26 26 11

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

ঢাকা, মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ মাসস

সংসদ ভবন এলাকায় পানির সংকটের কথা উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, আমরা গত ২-৩ দিন ধরে ঘোলা পানি পাচ্ছি। এই পানি পান করার কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। আমরা সরকারকে এই ঘোলা পানির সমস্যার সমাধানের জন্য বলব।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়া হবে। তবে অনেক বাসায় প্রয়োজনীয় জিনিসপত্রে মধে ঘাটতি ছিলো। তার মধ্যে কিছু আসবাবপত্র পুরোনো ছিলো আবার কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো সংস্কার করা হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের নিরাপত্তা ও সংসদের মেডিক্যাল সেন্টার নিয়েও আলোচনা হয়।

সংসদের সাউন্ড সিস্টেম ভালোভাবে কার্যকর নয় জানিয়ে তিনি বলেন, এটি উন্নত করার চেষ্টা চলছে। প্রয়োজনে নতুন সাউন্ড সিস্টেম স্থাপন করা হবে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ অধিবেশনকক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে সংসদ সদস্য রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, পানির গুণগত মান এবং আসবাবপত্রের মান যাচাইয়ে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি সাব-কমিটি করা হয়েছে।

বৈঠকে সংসদ সদস্য ভবনের জন্য আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে অতীতের অনিয়মের মতো ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …