Home / ছবি-সংবাদ / শ্বাসকষ্ট থেকে বাঁচতে…
catch+cold+mbd-2

শ্বাসকষ্ট থেকে বাঁচতে…

মাস্টারি বিডি । তুষার
স্বাস্থ্য প্রতিবেদন । ২৭ নভেম্বর ২০১৮ । ১৩ অগ্রহায়ণ ১৪২৫

শীতে শ্বাসকষ্ট বাড়ে। শুষ্ক আবহাওয়া ও শীতের কারণে শ্বাসতন্ত্রে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। তবে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা এবং যাদের আগে থেকেই শ্বাসতন্ত্র-সংক্রান্ত রোগ-ব্যাধি আছে তারা। অনেক ক্ষেত্রে শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসা যথাসময়ে করা না হলে নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতাও তৈরি হতে পারে।
যাদের চিন্তা হচ্ছে শীতে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট কমাতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়:

আদা : আদা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ স্বাভাবিক রাখে। আদা চা বা আদার রস ও মধু মিশিয়ে খান।
সরষের তেল : সরষের তেল হালকা গরম করে বুকে-পিঠে, গলায় ভালো করে ম্যাসাজ করুন- শ্বাসকষ্ট কমে যাবে।

catch+cold+mbd

ডুমুর : ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে উপকারি ডুমুর। কয়েকটি ডুমুর সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে পানি ও ডুমুর খেয়ে ফেলুন। বাজারে শুকনো ডুমুর কিনতে পাওয়া যায়।
পেঁয়াজ-রসুন : পেঁয়াজ-রসুন আর বাদ যাবে কেন! সব তরকারিতেই তো আমরা পেঁয়াজ খাচ্ছি, অনেক কিছুতে রসুন। তবে ‍খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলেই বেশি উপকার পাওয়া যায়। শ্বসকষ্ট কমাতে আধা কাপ দুধ ও এক টেবিল চামচ রসুন কুচি ফুটিয়ে ঠাণ্ডা করে পান করুন।
কফি : কড়া এক কাপ কফি পান করলে শ্বাসনালি খুলে যায়। বেশি খারাপ লাগলে দিনে তিন কাপ পর্যন্ত কফি পান করতে পারেন।
মধু : এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ করে মধু মিশিয়ে পান করুন। নিয়মিত এই পানীয় পানে শুধু শ্বাসকষ্ট নয় মেদও কমে।
যেকোনো ধরনের ওষুধ খাওয়া বা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 66

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.