Home / জাতীয় / শিল্পী হাশেম খানের চিত্রকর্ম স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিল : আসাদুজ্জামান নূর
hashem+khanes+paintings+opening+nur+minister+mbd-5

শিল্পী হাশেম খানের চিত্রকর্ম স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিল : আসাদুজ্জামান নূর

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ জানুয়ারি ২০১৮ । ২৩ পৌষ ১৪২৪

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কীর্তিমান শিল্পী হাশেম খান সবসময় বাংলাদেশের মানুষের কথা ভেবেছেন। তার চিত্রকর্মে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা ফুটে উঠেছে। ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার হাতের তৈরি নানা ধরনের পোস্টার ছিল অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর- যা প্রকারান্তরে আমাদের স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বীবিত ও অনুপ্রাণিত করেছিল। তিনি একজন সচেতন দেশপ্রেমিক শিল্পী যিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেছেন।

hashem+khanes+paintings+opening+nur+minister+mbd-6

শুক্রবার ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘরের আয়োজনে দেশের কীর্তিমান চিত্রশিল্পী হাশেম খানের ‘জোড়াতালির চালচিত্র’ শীর্ষক বিশেষ শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বাসস-এর।

অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অধ্যাপক শামসুজ্জামান খান, শিল্পী রফিকুন নবী এবং অধ্যাপক মুনতাসীর মামুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.