Home / উদ্যোগ / শিল্পকলায় পারফরমেন্স আর্ট ওয়ার্কশপ
parforming+ba+mbd

শিল্পকলায় পারফরমেন্স আর্ট ওয়ার্কশপ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১০ নভেম্বর ২০১৭ । ২৬ কার্তিক ১৪২৪

রাজধানীর শিল্পকলা একাডেমিতে ৬ দিনব্যাপী ‘পারফরমেন্স আর্ট ওয়ার্কশপ ২০১৭’ শুরু হয়েছে।

আজ শুক্রবার একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজার ১নং গ্যালারিতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন।

পিপল্স থিয়েটার এসোসিয়েশন (পিটিএ) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন একাডেমির চিত্রশালা প্লাজার পরিচালক শিল্পী মনিরুজ্জামান ও প্রশিক্ষক শিল্পী মাহবুবুর রহমান।

আজ ১০ (নভেম্বর) থেকে ১৫ নভেম্বর আয়োজিত এ আর্ট ওয়ার্কশপে শিল্পী মাহ্বুবুর রহমানের পাশাপাশি শিল্পী কালিদাস কর্মকার অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেবেন।
পারফরমেন্স আর্ট ওয়ার্কশপে সারাদেশ থেকে মোট ২০ জন অংশগ্রহণ করছে। তারা হলেন- অর্পিতা সিংহ লোপা, সুজন মাহাবুব, জাহিদ হোসেন, বদিউজ্জমান সজল, বিপুল রাহা, সবুজ হোসেন, নারগিস আক্তার, গোলাম মোস্তফা, তারেকুজ্জামান তারেক, খন্দকার ইনু কামাল, মো. বিদ্যুৎ হোসেন, আবুল কাশেম তরফদার, আদনান সানী, শিরীন আক্তার, জয়ন্ত রাজু, তাজ ও মুন্না।

বিগত ২৭ বছর যাবত পিটিএ শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের ২৬২টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এ এসোসিয়েশনের অন্তর্ভুক্ত। পিটিএ ক্লাসরুম থিয়েটার, স্কুল থিয়েটার উৎসব, কলেজ থিয়েটার উৎসব, পারফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল, ড্রামা থেরাপি, ড্রামা ইন এডুকেশনসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 4 25 4 55

বরষার কদম অতঃপর যতো ফুল

ঢাকা, বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ মাসস বর্ষার যে ফুলগুলো আমাদের দৃষ্টিকে সচকিত করে তা হলো কদম, কেয়া, …

Leave a Reply

Your email address will not be published.