Home / উদ্যোগ / আবৃত্তি অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ’
abritti+mbd-2

আবৃত্তি অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ’

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১০ নভেম্বর ২০১৭ । ২৬ কার্তিক ১৪২৪

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আগামীকাল শনিবার সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ সভাপতিত্ব করবেন।

অতিথি থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচী’র সাবেক সভাপতি কামাল লোহানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ কাজী মদিনা ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট বাচিক শিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, ইকবাল খোরশেদ, কাজী মাহতাব সুমন এবং মিথুন আহমেদ।

এছাড়া উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা সমবেত কণ্ঠে কায়েস আহমেদের গ্রন্থনা ও বেলায়েত হোসেনের নির্দেশনায় নির্বাচিত রবীন্দ্র রচনা নিয়ে ‘জয় হোক মানুষের’ প্রযোজনাটি উপস্থাপন করবেন।

এ অনুষ্ঠানেই বাচিক শিল্পী বেলায়েত হোসেনের আবৃত্তির অ্যালবাম ‘আমারি চেতনার রঙে’রও মোড়ক উন্মোচন করা হবে।

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন করে এ দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে উদীচী মনে করে গান, নাটক, নৃত্য, চলচ্চিত্রের পাশাপাশি আবৃত্তিও হতে পারে এ লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ। আর সে লক্ষ্য থেকেই ধারাবাহিকভাবে আবৃত্তির নানা আয়োজন করে আসছে উদীচী। সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সমস্ত অন্যায়-অত্যাচার ও অনাচার প্রতিরোধের প্রত্যয় নিয়ে এবারও উদীচী ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 5 24 1

আফজালের ইচ্ছাপূরণে তৌকীরের রচনায় ঈদের টেলিফিল্মে ফেরদৌসী মজুমদার

ঢাকা, সোমবার ০৪ মে ২০২৬ মাসস প্রতিবছর ঈদের সময় নাটক বা টেলিফিল্ম নিয়ে আসেন নির্মাতা আরিফ …

Leave a Reply

Your email address will not be published.