Home / বিনোদন / নাটক / শখ শুটিংয়ে!
shakh+actress+mbd-4

শখ শুটিংয়ে!

shakh+actress+mbd-5

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৩ জুলাই ২০১৯ | ১৯ আষাঢ় ১৪২৬

সব গুঞ্জন বাতাসে উড়িয়ে দিয়ে আবার অভিনয়ে ফিরছেন তিনি। তাই তো-  তিনি তো আর শখের বসে ভিজুয়াল মিডিয়ায় আসেননি। তিনি পেশাদার মডেল ও ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শখ, আনিকা কবির শখ।

shakh+actress+mbd-2

প্রায় দেড় বছরের নীরবতা ভেঙে আজ বুধবার থেকে তিনি শুটিংয়ে অংশ নিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শেখ সেলিম।

শখের বিপরীতে শুটিংয়ে থাকছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ দুজনকে নিয়ে শেখ সেলিম নির্মাণ করছেন আসছে ঈদের বিশেষ নাটক ‘সামচু ভাই সংসারী হতে চায়’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রযোজনা করছেন যৌথভাবে সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।

shakh+actress+mbd-3

শখের এ ফেরা প্রসঙ্গে নির্মাতা শেখ সেলিম বলেন, আবারো অ্যাকশন-কাটের দুনিয়ায় ফিরছেন শখ। তার মতো শিল্পী আমাদের প্রয়োজন আছে। তার ফেরাটা আমাদের জন্য আনন্দের সংবাদ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.