Home / প্রকৃতি / লাইফ জ্যাকেট ও বয়া পেলেন ভোলার ২ হাজার ১০০ জেলে
jele

লাইফ জ্যাকেট ও বয়া পেলেন ভোলার ২ হাজার ১০০ জেলে

ঢাকা, বুধবার, ০৪ জুলাই, ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ | মাস্টারি সংবাদ

ভোলা জেলার উপজেলা সদরে ২ হাজার ১০০ জেলের মধ্যে লাইফ-জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে।

জেলেদের প্রাণহানির ঝুঁকি কমাতে আজ বিকেলে ২১০ টি নৌকার অনুকূলে ১ হাজার ৫০টি লাইফ জ্যাকেট  ও ৪২০টি বয়া জেলেদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া।

উপজেলা পরিষদের আয়োজনে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় এসব জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শিলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার এএফএম নাজমুস সালেহীন প্রমুখ।

আয়োজকরা জানান, আজকের অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নে ২১০ টি নৌকার অনুকূলে (প্রত্যেক নৌকায় ১০ জন করে জেলে) ২ হাজার ১০০ জেলের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক নৌকার জন্য ৫টি করে লাইফ জ্যাকেট ও দু’টি করে বয়া প্রদান করা হয়।

সূত্র: বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …