Home / প্রচ্ছদ / রুয়েটে ভর্তি পরীক্ষা আগামীকাল
ruetlogombd

রুয়েটে ভর্তি পরীক্ষা আগামীকাল

মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ২৫ অক্টোবর ২০১৬ । ১০ কার্তিক ১৪২৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০১৬-১৭ শিক্ষা বর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং কোনো ধরনের ব্যাগ পরীক্ষার হলে আনতে নিষেধ করা হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ৮৭৫টি সিটের বিপরীতে মোট ৮ হাজার ২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ নভেম্বর প্রকাশিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.