Home / আন্তর্জাতিক / রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের সমর্থন চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ukrainpresidentmbd

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের সমর্থন চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৬ নভেম্বর ২০১৬ । ০২ অগ্রহায়ণ ১৪২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ‘রাশিয়ার আগ্রাসনের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ায় অভিনন্দন জানাতে মঙ্গলবার তাকে ফোন করেন পোরোশেঙ্কো। এ সময় তিনি ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের সহায়তা চান।

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প টিভি বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা জোটের অবস্থানের স্পষ্ট বিরোধিতা করেন। খবর বাসস-এর।

চলতি বছরের শুরুতে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল যুক্তরাষ্ট্র মেনে নিতে পারতো। আর এটা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হত।

গত ৮ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পেরোশেঙ্কো বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদারে ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পেরোশেঙ্কো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ও দেশটিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে ওয়াশিংটনের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা ‘একটি দ্বিপক্ষীয় বৈঠকের’ ব্যাপারে একমত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 26 1

তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসী বাংলাদেশির দেহ দেশে …

Leave a Reply

Your email address will not be published.