মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ নভেম্বর ২০১৬ । ০২ অগ্রহায়ণ ১৪২৩
নবম ওয়েজবোর্ড গঠনের দাবীতে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন (বিএফইউজে)’র উদ্যোগে আজ বুধবার সকাল এগারোটায় ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ দেশের সকল সাংবাদিক ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বিএফইউজে’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সাব-এডিটর্স কাউন্সিল, প্রেসক্লাব ও অন্যান্য গণমাধ্যম সংগঠনের নিজ নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সোমবার সকালে বিএফইউজে’র সাথে ডিইউজে, ডিআরইউ, সাব-এডিটর্স কাউন্সিল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও অন্যান্য সংগঠনের এক যৌথসভায় এ বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। সংবাদ বাসস-এর।
সভায় নেতৃবৃন্দ নবম ওয়েজবোর্ড গঠনের ইস্যুতে তথ্যমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ ওইদিন বুধবারের কর্মসূচি সফল করার জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এবং দেশের সকল জেলার সাংবাদিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিল।
বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করেন রাজধানীর গণমাধ্যম কর্মীরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম