Home / বিনোদন / নাটক / ‘রাজা রানীর গল্প’
mehejabin+actress+mbd

‘রাজা রানীর গল্প’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১৩ নভেম্বর ২০১৮ । ২৯ কার্তিক ১৪২৫

নাটকের নাম ‘রাজা রানীর গল্প’ হলেও এ নাটকের নায়িকা মেহজাবিন বরাবর তার অভিনীত চরিত্র ধনী কিংবা মধ্যবিত্ত পরিবারের সদস্য না হয়ে তিনি যথারীতি শহরের ফুটপাথে খাবার বিক্রি করছেন। চেহারায় তার পরিশ্রম আর ক্লান্তির ছাপ। স্বল্প মূল্যের কাপড় জড়ানো গায়ে।

mahjabin+mbd

‘রাজা রানীর গল্প’ নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে মেহজাবিনের বিপরীতে রাজা-রানী হোটেলের মালিকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ।

গল্পটি এরকম, রাজা-রানীর হোটেলের পাশেই ফুটপাথে দুটি পাতিলে ভাত-তরকারি নিয়ে অভিনেত্রী মেহজাবিন’র ভ্রাম্যমাণ ব্যবসা। নিম্ন আয়ের মানুষেরাই তার ক্রেতা। ‘রাজা রানীর গল্প’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে। অর্থাৎ এবার এ তারকা হাজির হচ্ছেন একেবারে গ্লামারহীন এক চরিত্রে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.