
মাস্টারি বিডি । রাজ রাজা
বিনোদন ডেস্ক । ১২ নভেম্বর ২০১৮ । ২৮ কার্তিক ১৪২৫
বলিউডে চলছে বিয়ের ধুম। আনুস্কা-সোনমের পরে একে একে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। খুব শিগগির আলিয়াও বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর। কিন্তু বাকি থেকে গিয়েছেন এক ক্যাটরিনা কাইফ।

তবে ক্যাটরিনার মনে এখন নতুন এক পুরুষ। কিন্তু সেই নতুন পুরুষটি কে? ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ‘কফি উইথ করণে’ এক প্রশ্নের জবাবে তিনি নিজেই প্রকাশ করলেন।

‘কফি উইথ করণ’-এর সিজন সিক্সে এসে এই প্রসঙ্গ তোলেন করণ জোহর। করণের কাউচে ক্যাটরিনার সতীর্থ ছিলেন বরুণ ধাওয়ান। কিন্তু সলমন প্রসঙ্গে পরিষ্কার করে কিছুই জবাব দেননি ক্যাট। বরং নতুন অভিনেতাদের মধ্যে এক অভিনেতাকে মনে ধরেছে ক্যাটরিনার।

নতুন অভিনেতাদের মধ্যে কাকে পছন্দ, এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে ক্যাট নাম নেন ভিকি কৌশলের। ক্যাট বলেন, তিনি ভিকি কৌশলের সঙ্গে কাজও করতে চান। এমনকি ক্যাট বলেন, ‘ভিকি আর আমাকে একসঙ্গে দেখতে ভাল লাগতে পারে।’
এই নিয়েও যথারীতি ক্যাটরিনার সঙ্গে মশকরাও করেন করণ ও বরুণ। সূত্র : মানবজমিন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম