Home / অর্থনীতি / ‘রাজস্ব উন্নয়নের অক্সিজেন’
ortho-300x180

‘রাজস্ব উন্নয়নের অক্সিজেন’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ ডিসেম্বর ২০১৬ । ১৮ অগ্রহায়ণ ১৪২৩

নভেম্বরের  শেষদিন ছিলো ২০১৬-১৭ করবর্ষে আয়কর রিটার্ন দেওয়ার নির্ধারিত  শেষ সময়। মানুষ এবার উৎসবমূখর পরিবেশে রিটার্ন জমা দিয়েছে। বিশেষকরে চাকুরজীবীগণ।  রিটার্ন জমাদানের সঙ্গে যখন বেতন পাশের সম্পর্ক আছে।

চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ে গতি আনতে আয়কর বাড়াতে বেশ জোর দিয়েছিল এনবিআর। জেলা-উপজেলায় মেলার পাশাপাশি অনলাইনেও রিটার্ন জমা চালু করা হয়।এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সবমিলিয়ে সাড়ে ১১ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এই সংখ‌্যা গতবারের চেয়ে ৪০ দশমিক ৩৪ শতাংশ বেশি।

mella20161101181454ব‌্যক্তি শ্রেণির করদাতাদের কাছ থেকে মোট আদায় হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা। আদায়ের পরিমাণ বেড়েছে ২০৭ শতাংশ। জুনের ১৯ লাখ থেকে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে বলে এনবিআর জানিয়েছে। সময় অতিক্রান্ত হলেও রিটার্ন দাখিলের জন্য সময় বাড়াতে ১ লাখ ৫১ হাজার ৮৮৯ জন করদাতা আবেদন করেছেন বলে এনবিআর জানায়।

যে সব করদাতা সময় চেয়ে আবেদন করেছেন তাদেরকে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।

এতদিন ধরে আয়কর জমার সময় দফায় দফায় বাড়ানো হলেও এবার বাজেট দেওয়ার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩০ নভেম্বর আয়কর দিবস পালনের ঘোষণা দিয়ে বলেন, সেই দিনই হবে রিটার্ন দাখিলের শেষ দিন।সেই অনুযায়ী বুধবার মধ্যরাত পর্যন্ত রিটার্ন জমা নেন এনবিআর কর্মকর্তারা।
যেসব করদাতা রিটার্ন দাখিল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন- “রাজস্ব উন্নয়নের অক্সিজেন। সরকারের ‘রূপকল্প-২০২১ ও ‘রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রয়োজন প্রচুর অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব।”

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 4 26 1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

ঢাকা, বুধবার ১৫ এপ্রিল ২০২৬মাসস আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের …

Leave a Reply

Your email address will not be published.