Home / ফটো গ্যালারি / সিনেমা করার জন্য মারও খেতে হয়েছে ববিকে
boby+actress+mbd

সিনেমা করার জন্য মারও খেতে হয়েছে ববিকে

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০১ জুন ২০১৯ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৬

রাঙা সকালে ববি…

চিত্রনায়িকা ববি। প্রায় এক দশক ধরে দেশের চলচ্চিত্র শিল্পে কাজ করে যাচ্ছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে আজ তিনি একটি অবস্থানে পৌঁছেছেন।

তবে এ অবস্থানে আসাটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। শুরু থেকেই ছিল পরিবার থেকে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আপত্তি। যা এখন পর্যন্ত অব্যাহত।

boby+actress+mbd-3

ববি জানিয়েছেন, সিনেমা করার জন্য মারও খেতে হয়েছে আমাকে। এসব কথা ববি জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে।

এবার ঈদে সাকিব সনেটের পরিচালনা ও প্রযোজনায় ববি অভিনীত ‘নোলক’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

ববি জানিয়েছেন, শুধু ‘নোলক’ কিংবা এ ছবির শিল্পীদেরই নয়, তার অভিনন্দন থাকবে পরিচালক মালেক আফসারী, অনন্য মামুন, নায়িকা বুবলী, স্পর্শিয়াসহ সবার জন্য। ববি জানান, ‘নোলক’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে ভারতের রেকর্ড সৃষ্টিকারী ব্যবসাসফল চলচ্চিত্র ‘বাহুবলী’র ঘোড়া চালাতে হয়েছে তাকে।

boby+actress+mbd-2

ববি বলেন, একটু পরপর বিশ্রাম নিতে হয় ঘোড়াকে। তার মেজাজ-মর্জি বুঝে বিস্কুট খেতে দিতে হয়। সেই ঘোড়া একটা সময় ববিকে নিয়ে ঢুকে পড়েছিল জঙ্গলে। ক্যামেরাম্যানসহ সবাই আমার থেকে বেশ দূরে ছিলেন। আমি মাথা নিচু করে না রাখলে জঙ্গলে সেখানেই আমার শেষ দিন হতে পারতো। ববি তার গল্পের মাঝেই একটি গোপন তথ্য জানান, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং ও হেয়ারস্টাইল করা তার নেশা। যে কেউ তার কাছে এসে চুল কাটতে চাইলে ববি অবশ্যই তার হেয়ার স্টাইল নিয়ে ভাববেন।
রুম্মান রশীদ খান ও সাকী’র উপস্থাপনায় ‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বে আমাদের অজানা আরো অনেক কথাই বলেছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। পর্বটি প্রচার হবে ঈদের ৩য় দিন সকাল ৭ টায় মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.