Home / জাতীয় / দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
momtajuddin+ahamed+mbd

দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ০২ জুন ২০১৯ | ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

বেশ কয়েক দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অধ্যাপক মমতাজউদদীন আহমদ। এর আগে তিনি একাধিকবার লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছিলেন। কিন্তু মমতাজউদদীন আহমদের শরীর এখন অক্সিজেন পাচ্ছে না।
সর্বশেষ সংবাদ হচ্ছে, প্রখ্যাত এ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েক দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন তিনি। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাট্য বিষয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ১৯৭৭-৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।
সূত্র : প্রিয়.কম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.