Home / অপরাধ / মুন্সীগঞ্জে ক্রস ফায়ারে ইয়াবা বিক্রেতা নিহত
crossfire+mbd

মুন্সীগঞ্জে ক্রস ফায়ারে ইয়াবা বিক্রেতা নিহত

মাস্টারি বিডি ডটকম ।
মুন্সীগঞ্জ । ২৬ এপ্রিল ২০১৮ । ১৩ বৈশাখ ১৪২৪

মুন্সীগঞ্জ জেলার কাটাখালী হায়দ্রাবাদ গ্রামের কাছে রাত আড়াইটায় ক্রস ফায়ারে শীর্ষ মাদক বিক্রেতা ও ১২টি মামলার আসামী সাইফুল ইসলাম ওরফে বাবা আরিফ (৩৭) নিহত হয়েছে।

মুন্সীগঞ্জ থানার ওসি আলমগীর হোসাইন জানান, রাত আড়াইটার গোলাগুলির এ ঘটনায় দুই পুলিশ এসআই আসলাম ও এএসআই কালাম আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, দুটি রামদা ও একটি রড উদ্ধার করতে সক্ষম হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই গ্রামের জুলহাস ব্যাপারীর পুত্র আরিফকে বুধবার রাত ১০ টায় পুলিশ ১১০ পিস ইয়াবাসহ পাশের দুর্গাবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করেছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 9 2026 12

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …

Leave a Reply

Your email address will not be published.