Home / আন্তর্জাতিক / মালদ্বীপে বিরোধী দলীয় নেতার জয়
maldives+salih+president+elected+mbd-3

মালদ্বীপে বিরোধী দলীয় নেতার জয়

maldives+salih+president+elected+mbd-4

মাস্টারি বিডি
আন্তর্জাতিক ডেস্ক । ২৪ সেপ্টেম্বর ২০১৮ । ০৯ আশ্বিন ১৪২৫

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মাদ সলিহ জয়লাভ করেছেন।

maldives+salih+president+elected+mbd-6

আজ সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি বিস্ময়করভাবে আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন। ক্ষমতাসীন এ নেতার পক্ষে নির্বাচনে কারচুপি করা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের এমন মন্তব্যের পর অপ্রত্যাশিত এ ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র।

maldives+salih+president+elected+mbd-5

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, সলিহ ৫৮.৩ শতাংশ ভোট পেয়েছেন।
এমন ফলাফল ঘোষণার পরপরই দেশব্যপী বিরোধী দলের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। এসময় তাদেরকে সলিহ’র মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হলুদ পতাকা বহন করতে এবং রাজপথে নাচতে দেখা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.