
….পিয়ার্স ব্রসনান মানেই কিন্তু ধুমমার অ্যাকশন। হ্যাঁ, পিয়ার্স ব্রসনানকে সর্বশেষ দেখা গেছে এ বছর জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘মাম্মা মিয়া’ ছবিতে। আর দু’মাস যেতে না যেতেই নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে হাজির ব্রসনান! এবারের ছবির নাম ‘ফাইনাল স্কোর’। যথারীতি অ্যাকশন। স্কটম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবি মুক্তি পেয়েছে চলতি মাসের ৭ তারিখে। ছবিতে ব্রসনান ছাড়াও আছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা।…..

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৪ সেপ্টেম্বর ২০১৮ । ০৯ আশ্বিন ১৪২৫
পিয়ার্স ব্রসনান। ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ ও ‘ডাই অ্যানাদার ডে’ এইসব বিখ্যাত ছবি যারা দেখেছেন তাদেরকে নতুন করে ব্রসনানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না।

উপরোক্ত ৪টি ছবিই বক্স অফিস মাত করেছিল। আর এই সাফল্যেরই তো মূলনায়ক পিয়ার্স ব্রসনান।

পিয়ার্স ব্রসনান মানেই কিন্তু ধুমমার অ্যাকশন। হ্যাঁ, পিয়ার্স ব্রসনানকে সর্বশেষ দেখা গেছে এ বছর জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘মাম্মা মিয়া’ ছবিতে।

আর দু’মাস যেতে না যেতেই নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে হাজির ব্রসনান! এবারের ছবির নাম ‘ফাইনাল স্কোর’। যথারীতি অ্যাকশন।

স্কটম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবি মুক্তি পেয়েছে চলতি মাসের ৭ তারিখে। ছবিতে ব্রসনান ছাড়াও আছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা।

এখন বাংলাদেশের ব্রসনান ভক্তদের জন্য সুখবর হলো, ২১ সেপ্টেম্বর থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি। ইচ্ছে করলেই দেখে আসতে পারেন।

সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম