Home / আন্তর্জাতিক / ভূমধ্যসাগরে ডুবে মৃত ১১ জনের ৩ জনই মাদারীপুরের
58

ভূমধ্যসাগরে ডুবে মৃত ১১ জনের ৩ জনই মাদারীপুরের

ঢাকা, বুধবার ১৯ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১| মাস্টারি সংবাদ

ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে মৃত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুরের বলে জানা গেছে। মৃতদের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় ২৬ শিশুসহ এখন ৬৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন তিনি। মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এই ১১ জনের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন রয়েছে বলে জানিয়েন স্বজনরা।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, ‘দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায়।’

জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করেন। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …