Home / ফটো গ্যালারি / ভাল খাবারে সুস্বাস্থ্য
food-mbd-3

ভাল খাবারে সুস্বাস্থ্য

food-2

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ০৩ জানুয়ারি ২০১৯ । ২০ পৌষ ১৪২৫

খাবার নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে- নিউট্রিশন বা পুষ্টি গুণ দেখে নেয়া। মনে রাখতে হবে, খাবারে তেল-মসলা কম রাখলেই সেটা শরীরের জন্য ভালো। চর্বিও নিরাপদ নয়।

food-mbd-2আমরা জানি, ভোজনরসিকরা বিশেষ করে এ ব্যাপারে বাঙালিরা তেল-মসলা দেওয়া খাবার একটু বেশি পছন্দ করে থাকে। আর বিয়ে বা ওই ধরনের অনুষ্ঠান, অন্যান্য পার্টি ইত্যাদিতে কাচ্চি-রোস্টের ভোজ তো বাধাধরা নিয়ম। এছাড়া পুরি-শিঙাড়া-চপ কিংবা কাবাব- সেগুলো তো তেল আর মশলারই খেলা। মেয়োনেজ কিংবা লবণও তার চাই।
কিন্তু শরীর কি আর এতসব অখাদ্যের চাপ নিতে পারে? পারে না। আর পারে না বলেই বেড়ে যাচ্ছে স্বাস্থ্যঝুঁকি।

পুষ্টিবিদগণ বলেন, অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবারে ক্যালরির মাত্রা বেশি থাকে। ফলে ওজন বাড়ার ভয় থাকে। অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা বাড়ে। গুরুপাক বা অতিরিক্ত মসলা দেওয়া খাবার খেলে পেটের অন্যান্য সমস্যাও দেখা দেয়। খাবার সহজে হজমও হয় না।

food-3
আরেকটি কথা, একই তেলে বারবার ভাজা খাবার খেলে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়। সঙ্গে বেড়ে যায় হৃদ্‌রোগের ঝুঁকি। স্থূল শরীরে নিজের অশান্তি না বাড়াতে চাইলে খাবার খাওয়ার সময় সচেতনতা অবলম্বন করুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.