Home / উদ্যোগ / ‘ভালবাসা’র প্রদর্শনী
valobasha+mbd

‘ভালবাসা’র প্রদর্শনী

valobasha+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
সংস্কৃতি প্রতিবেদন । ২১ ডিসেম্বর ২০১৮ । ০৭ পৌষ ১৪২৫

শুক্রবার সন্ধ্যায় ‘ভালবাসা’র উন্মুক্ত প্রদর্শনী

তরুণ নির্মাতা শুভ্রা গোস্বামীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালবাসা’। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো।

valobasha+mbd-5

খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মিত ‘ভালবাসা’র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন নির্মাতা।

valobasha+mbd-3

শুভ্রা গোস্বামী জানান, ‘ভালোবাসা’র চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তী চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। সদ্যপ্রয়াত আনোয়ার হোসেনের চিত্রায়িত সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটি ক্যামেরার এই কিংবদন্তীকে উৎসর্গ করা হচ্ছে।

valobasha+mbd-4

‘ভালবাসা’র চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। এতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, দীপক সুমন ও শিশুশিল্পী শ্লোগান।

valobasha+mbd-2

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ। আর ‘ভালবাসা’র সঙ্গীত পরিচালনায় পিন্টু ঘোষ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.