Home / অপরাধ / ভাঙ্গায় ব্যবসায়ী বিকাশ হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
arrest+mbd

ভাঙ্গায় ব্যবসায়ী বিকাশ হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

মাস্টারি বিডি ডটকম
ভাঙ্গা । ২৯ এপ্রিল ২০১৭ । ১৬ বৈশাখ ১৪২৪

ভাঙ্গা বাজারের ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহার (৪০) শ্বাসরোধে হত্যার ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী ৪ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

পুলিশ দাবী করেছে, এরা বিকাশ সাহা হত্যায় সরাসরি জড়িত।

এরা হলো- ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহল্লার তৈয়ব মুন্সীর ছেলে স্বপন মুন্সী (২৩) ও বাকী শেখের ছেলে আলামিন শেখ (২০) ওহাব শেখের ছেলে আয়নাল শেখ (২৩) ও হায়দার আলীর ছেলে নাহিদ (২০)।

এরা বিকাশ সাহা হত্যার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে। বিকাশের কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথাও স্বীকার করে। টাকা নেওয়ার সময় বিকাশ তাদের চিনে ফেলায় তারা বিকাশকে হত্যা করে বলে জানিয়েছে। বিকাশের হারিয়ে যাওয়া ফোনটি খুনের পর যে গর্তে ফেলেছিল সে গর্ত থেকে তারা নিজেরাই মঙ্গলবার সকালে পুলিশ ও গ্রামবাসীর উপস্থিতিতে তুলে আনে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ দিবাগত রাত ২ টার দিকে ভাঙ্গা থানা পুলিশ বিকাশ সাহার লাশ উদ্ধার করে।

বিকাশ ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহল্লার মৃত গোলক চন্দ্র সাহার ছেলে। এ ব্যপারে বিকাশের বড় ভাই উত্তম চন্দ্র সাহা বাদী হয়ে পরদিন ৩১ মার্চ ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ৪ আসামী ২০১৫ সালে ভাঙ্গা পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামের বেলায়েত মুন্সীর ছেলে শাহাদুত মুন্সী (১৪)কে একই কায়দায় শ্বাসরোধ করে হত্যা করে অটোবাইক ছিনিয়ে নেয়। উক্ত মামলায় ২৪ তারিখে হাজিরার তারিখ থাকায় কোর্টে হাজিরা দেওয়ার যাওয়ার পথে ও ফরিদপুর কোট থেকে গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ।

জানা যায়, প্রতিদিনের মত গত ৩০ মার্চ ভাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১০ টার দিকে ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহল্লার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বিকাশ সাহা। রাত ১২ টায়ও বাড়ি না ফিরলে বাড়ির লোকজন তার মোবাইল বন্ধ পায়।

এরপর বাড়ির লোকজন ও প্রতিবেশিরা খুঁজতে থাকে। রাত দেড়টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ঝিল্লূ মিয়ার বাঁশ বাগানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ জানান, বিকাশের মামলাটি হয়েছিল অজ্ঞাতনামা। মামলার আইও মিরাজ হোসেনকে নির্দেশ দেওয়া হয়- প্রকৃত আসামীকে গ্রেফতার করতে হবে। সে অনুযায়ী উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1 8

রাজধানীতে ঘরে ঢুকে নারী ডেন্টাল টেকনোলজিস্টকে হত্যা

শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ । মাসস রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনের বেলায় …

Leave a Reply

Your email address will not be published.