Home / জাতীয় / কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে : পর্যটন মন্ত্রী
menon+minister+edu+mbd

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে : পর্যটন মন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ এপ্রিল ২০১৭ । ১৬ বৈশাখ ১৪২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিহাস সময়ের প্রতিবিম্ব। বর্তমানকে বুঝতে হলে অতীতকে জানতে হবে। একটি জাতির উত্থান, অগ্রগতি ও বিকাশকে ধারণ করে ইতিহাস। তাই ইতিহাসকে জানতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্যতামূলক করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত ৪৭তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

ইতিহাস পরিষদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

মেনন বলেন, উর্বর পলল ভূমির এ ভূখন্ডের প্রতিটি প্রান্তে ইতিহাসের উপাদান ছড়িয়ে রয়েছে। আঞ্চলিক ও স্থানীয় গৌরবগাথার বিস্মৃত অধ্যায়গুলো ইতিহাসের পাতায় তুলে আনতে হবে, এর মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের ভিত দৃঢ় হবে। আর ইতিহাসের সৌন্দর্য ও সৌকর্য সবার কাছে তুলে ধরতে মাতৃভাষায় ইতিহাসের চর্চা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম ক্রমেই ইতিহাস বিমুখ হয়ে শেকড়চ্যুত হয়ে পড়ছে, বাঙালির গৌরবজ্জ্বল অতীত তারা জানে না। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তাদের ধারণা অতি সামান্য। মাতৃভাষা চর্চার প্রতি এদের অনিহা। অথচ এ দেশেরে তরুণরাই ৫২’র ভাষা আন্দেলন, ৬২’র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণ অভ্যুত্থান এবং ৭১ এ সম্মুখ সমরের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে।

এই অশনি সংকেত উত্তরণে সকল কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও মাতৃভাষা বাংলাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.