
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৪ নভেম্বর ২০১৮ । ২০ কার্তিক ১৪২৫
বলিউড মহলে এ সময়ে সবচে আলোচিত খবর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে। চলতি বছর জুড়েই হাই প্রফাইলের এ বিয়ে নিয়ে মিডিয়া ছিল সরগরম।

আর নামকরা তারকা জুটির বিয়েতে টুইস্ট, সাসপেন্স থাকবে না, এমন হয় নাকি? সম্প্রতি বিয়ের ভোজে নতুন নিয়ম কানুন বেঁধে দিলেন দীপিকা ও রণবীর। যা কিনা ইতিমধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

বিয়ের ব্যাপারে দীপবীর যথেষ্ট এক্সপেরিমেন্টাল হয়ে উঠেছেন। পোশাক থেকে বিয়ের থিম সব কিছুতেই এক্সপেরিমেন্ট করতে পিছপা হচ্ছেন না এই জুটি। তবে বিয়ের ভোজ নিয়ে এমন এক কাণ্ড করলেন, যা শুনে হতবাক সবাই।

এ তথ্য জানিয়েছে এনডিটিভির প্রতিবেদনে। বলা হয়েছে, দীপিকা ও রণবীরের ভোজের মেনুতে থাকবে এমন কিছু পদ, যা কিনা এর আগে কোথাও পাওয়া যায়নি বা কোথাও তৈরি হয়নি। এমনকি দীপিকা ও রণবীর শেফদের শর্ত দিয়েছেন, তাদের বিয়ের ভোজের খাবারগুলো আর কোথাও যেন তৈরিই না হয়।

শেফদের উদ্দেশ করে দীপিকা-রণবীর সাফ জানিয়ে দিয়েছেন, স্পেশাল খাবারগুলো যেন একমাত্র তাদের বিয়ের ভোজেই পরিবেশন করা হয়। এমনকি রেসিপিও গোপন রাখতে হবে তাদের। ইতিমধ্যে বিয়েবাড়িতে নিযুক্ত শেফ ও সংশিষ্ট ক্যাটারারদের নিয়ে বন্ডও সই করিয়ে নেওয়া হয়েছে।

বিয়ের ভোজে অভিনবত্ব আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাণ্ড দেখে হতবাক অনেকেই। নিন্দুকরা বলছেন, খাজনার থেকে বাজনা বেশি।

নভেম্বর মাসের ১৪ ও ১৫ তারিখ বিয়ে হতে চলেছে দীপিকা-রণবীরের। বিয়ে উপলক্ষে চারটি বড় অনুষ্ঠান ও অনেকগুলো ছোট অনুষ্ঠান হবে বলে খবরে প্রকাশ।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম