ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫ মাসস
শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার ষড়যন্ত্র এখনও শেষ হয়ানি।
নাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পুকুর মালিক মাহাফুজ আলম (২৫) বাদি হয়ে স্থানীয় নুরুল ইসলামের (৪০) নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। নুরুল ইসলাম গ্রামের শের মাহমুদের ছেলে।
মাহাফুজুর রহমান জানান, নিশ্চিাপুর গ্রামের মজিবর রহমানের আট বিঘা আয়তনের একটি পুকুর ইজারা (লিজ) নিয়ে চার বছর যাবৎ কার্প জাতীয় মাছ চাষ করে আসছেন তিনি। এবারও সেই মোতাবেক কাজ চলছিল। এখন মাছ গুলো বেশ বড় হয়েছে। বাজারে নিলে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা বিক্রি করা যেত।
তিনি বলেন, ‘পুকুরর মালিক মজিবর রহমানের সঙ্গে নুরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ আছে। সেই সুত্রে নুরুল ইসলাম আমাকে মাছ মেরে ফেলার হুমকি দিত। গত ভোর রাতে টর্চ লাইটের আলোতে পুকুর পাড় থেকে নুরুল ইসলামকে দ্রুত চলে যেতে দেখতে পাই। পুকুরে বিষ প্রয়োগের ফলে কিছুক্ষণের মধ্যেই রুই, কাতল, মৃগেল, সিলভার কার্পসহ আরো কয়েক জাতের মাছ দ্রুত মারা যায়।
‘তিনি আরো বলেন, ‘আমি অন্যের জমিতে শ্রমিকের কাজ করে পড়ালোখার পাশাপাশি এই পুকুরটি চাষ করেছিলাম। আমার সব শেষ করে দিল। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।’অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার কিছু জানা নাই।
আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।’বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম