Home / অর্থনীতি / বিএইচবিএফসির হেল্প ডেস্ক চালু
bhbfc+mbd

বিএইচবিএফসির হেল্প ডেস্ক চালু

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০১ নভেম্বর ২০১৭ । ১৭ কার্তিক ১৪২৪

গ্রাহকদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) হেল্প ডেস্ক চালু করেছে।

বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ মঙ্গলবার করপোরেশনের প্রধান কার্যালয়ের ৩য় তলায় হেল্প ডেস্কের উদ্বোধন করেন।

করপোরেশনের ঋণ গ্রহিতাদের ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধসহ সকল তথ্যাদি দ্রুততার সাথে প্রদানের জন্য বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে নতুন আঙ্গিকে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এছাড়া প্রবাসীদের স্বল্প সময়ে ঋণ সেবা প্রদানের জন্য উক্ত হেল্প ডেস্কে ‘প্রবাসী এক্সপ্রেস’ নামে বিশেষ সেবা চালু করা হয়েছে। পাশাপাশি গ্রহীতাদের যোগাযোগের জন্য ৯৫৬১৩৮০, ০১৫৫০০৪৩৩০৫ ও ০১৫৫০০৪৩৩০৬ (প্রবাস বন্ধু) হেল্প লাইন সুবিধা রাখা হয়েছে। এতে গ্রাহক সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক সুধাংশু শেখর বিশ্বাস, ফারুক আহমেদ, মোঃ জালাল উদ্দিন, শামস্ আল মুজাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 3 26 88885890

হঠাৎ বৃষ্টি ও লোকসানের ভারে ম্লান ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের ঈদ

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস চারদিকে ঈদের কেনাকাটার ধুম পড়লেও ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ভাঁজ। …

Leave a Reply

Your email address will not be published.