Home / খেলা / বাংলাদেশের কোচ হলেন স্টিভ রোডস
stiv+rods+Couch+bd+cricket+mbd-2

বাংলাদেশের কোচ হলেন স্টিভ রোডস

মাস্টারি বিডি ।
স্পের্টস ডেস্ক । ০৮ জুন ২০১৮ । ২৫ জ্যৈষ্ঠ ১৪২৪

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হলেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক স্টিভ রোডস। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। রোডসের কোচ হবার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্ধৃতি দিয়ে ক্রিকইনফো এ খবর জানিয়েছে।

২০১৭ সালের অক্টোবরে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শ্রীলংকার সাবেক খেলোয়াড় চন্ডিকা হাথুরুসিংহে। এরপর থেকে বাংলাদেশের কোচের পদটি শূন্য হয়ে রয়েছে। এ অবস্থায় দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট-টি-২০ সিরিজ, নিদাহাস ট্রফির পর আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজ খেলছে বাংলাদেশ।

আগামী ২০ জুন থেকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন রোডস।

stiv+rods+Couch+bd+cricket+mbd-3

খেলোয়াড়ি জীবন খুব বেশি সমৃদ্ধ নয় তার। ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, ৯ ওয়ানডে খেলেন এই ডান-হাতি খেলোয়াড়। টেস্টে ২৯৪ রান ও ওয়ানডেতে ১০৭ রান করেন তিনি। উইকেটের পেছনে টেস্টে ৪৬টি ক্যাচ ও ৩টি স্টাম্প ও ওয়ানডেতে ৯টি ক্যাচ ও ২টি স্ট্যাম্প করেন রোডস।

২০০৬ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে উইচেস্টারশায়ারের কোচের দায়িত্ব পালন করে আসছেন রোডস। এই দলেই ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন তিনি।

গেলো বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রোডসকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। কারণ, বিশ্বকাপের আগে গ্রেফতার হয়েছিলেন তার দলের অলরাউন্ডার অ্যালেক্স হেপবার্ন। কিন্তু কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে বোর্ডকে জানানো হয়নি। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.