Home / বিনোদন / নাটক / বহুমাত্রিক শিল্পী পলাশ লোহ’র পথচলা
palash+loha+mbd-3

বহুমাত্রিক শিল্পী পলাশ লোহ’র পথচলা

সরকারী অনুদানে নির্মিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ নাটকটি দিল্লী সরকারের আমন্ত্রণে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-এর মঞ্চে শো করে অনেক প্রশংসা পেয়েছি। দ্যাশবাঙলা থিয়েটারের এ প্রযোজনাটি দেশেও খুব নাম করেছে। যাহোক, মাঝখানে শ্রদ্ধেয় সাজ্জাদ রহমানের পরিচালনায় একটি সিনেমাতে অভিনয় করেছি যেটার কিছু কাজ এখনও বাকি আছে ।

palash+loha+mbd-6

 

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ০৬ জুন ২০১৭ । ২৩ জৈষ্ঠ্য ১৪২৪

প্রায় একযুগ আগে মঞ্চ থেকেই তার যাত্রা শুরু । শিল্প মাধ্যমের নানা শাখায় বেশ ব্যস্ত থাকলেও এখনো তিনি মঞ্চে অভিনয় করে যাচ্ছেন। মঞ্চের পাশাপাশি তিনি টিভি নাটকে অভিনয় করেন। গান করেন। মডেলিং করেন। বলছি অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন শিল্পী পলাশ লোহ’র কথা। বহুমাত্রিক এ শিল্পীর নিজের মুখে শোনা যাক তার শিল্পীজীবনের কিছু কথা।

palash+loha+mbd-5

দ্যাশবাঙলা থিয়েটার আমার প্রাণের জায়গা। ভিজুয়াল মিডিয়ায় কাজ শুরু করি ২০১২ সাল থেকে। পারভেজ আমিনের পরিচালনায় ‘মুক্তিযুদ্ধ ৭১’ নামক ১৬ পর্বের ধারাবাহিক নাটক ছিলো আমার প্রথম কাজ । তারপর আরো বেশ কিছু কাজ করি নাটক ও টেলিফিল্ম-এর। থিয়েটারে নিয়মিত হওয়ার কারণে মিডিয়ায় তেমন সময় বের করতে পারতাম না। সরকারী অনুদানে নির্মিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ নাটকটি দিল্লী সরকারের আমন্ত্রণে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-এর মঞ্চে শো করে অনেক প্রশংসা পেয়েছি। দ্যাশবাঙলা থিয়েটারের এ প্রযোজনাটি দেশেও খুব নাম করেছে। যাহোক, মাঝখানে শ্রদ্ধেয় সাজ্জাদ রহমানের পরিচালনায় একটি সিনেমাতে অভিনয় করেছি যেটার কিছু কাজ এখনও বাকি আছে ।

palash+loha+mbdঅভিনয়ের পাশাপাশি নিয়মিত গানও করছি বিভিন্ন চ্যানেল ও স্টেজে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছি। আমার বেশ কয়েকটা মিক্সড অ্যালবাম রয়েছে বাজারে । সম্প্রতি, কবি শেখ নজরুল-এর কথায় শোয়েব শিবলী-এর সুরে আমার একটা মিক্সড অ্যালবাম বের হয়েছে। নাম গানালাপ।

আমি পড়াশোনা করেছি চারুকলায়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি থেকে ড্রইং এন্ড পেইন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেছি । এর মধ্যে অনেকগুলো যৌথ এক্সিবিশনও করেছি।

গান, অভিনয়, ছবি আঁকা ও মডেলিং – এই ভিন্ন ভিন্ন মাধ্যমে কাজ করার কারণে আমার অনেক ব্যস্ততা রয়েছে।

সামনে আরো বড় বড় কাজের প্রস্তুতি চলছে। আমি কাজপাগল মানুষ। এভাবেই কাজে ডুবে থাকতে চাই। দোয়া করবেন সবাই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.