Home / সাহিত্য / কবিতা / বর্ধিত নয়ন : ফখরুল করিম
fukrul+karim+mbd

বর্ধিত নয়ন : ফখরুল করিম

মুগ্ধতায় দগ্ধতায় সীমাবদ্ধতার আবীর ছড়ানো পথে
হেঁটেছি বহু পথ চড়েছি ভালবাসার রথে
সুবর্ণ এক্সপ্রেসে উঠে পাশে বসেছি যখন
তুমি আচমকা আড়মোড়িয়ে শাড়ির আঁচলটা ঢেকে নিলে তখন
হৃদয়ের কথা বলতে ব্যাকুল আকুল আমার প্রাণ
ট্রেনের বগির কাঁপনের সাথে ছড়িয়েছো তুমি ঘ্রাণ
তোমার ঘ্রাণের মাদকতায় শূন্যে ভাসে মন
স্মৃতির পাতায় ফিরে আসে বারবার তোমার আমার জীবন
কোন এক সন্ধ্যা বেলায় পুকুর পাড়ের একাকী নির্জনতায়
কী কথা হয়েছিল, মনে পড়ছে কি আজ অবেলায়
তোমার পাশে হ্যান্ডসাম স্বামী টাকার এক নিরেট কুমির
অন্ধকারে ছুড়ে দিয়েছো আমায় ঝরছে আজ রক্ত শিশির
অতীতের স্মৃতি নিয়ে চলছে আমার বোহেমিয়ান জীবন
তুমি আমার আমারই রয়েছো হয়নি কোন বর্ধন
যেটুকু সময় নষ্ট হয়েছে কালের অকালে পড়ে
আমি তোমায় ঠিকই পাবো লজ্জা শরম ঝেড়ে
ট্রেন এসে থামলো যখন একনজর দেখে গেলে চলে
আমি তোমার তোমারই আছি দেখা হবে মহাকালে।

মাস্টারি বিডি | সাহিত্যবিভাগ | ঢাকা | ২৪ মে ২০১৯ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৬

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.