Home / উদ্যোগ / বরগুনায় বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে
seed+borguna-map+mbd

বরগুনায় বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে

মাস্টারি বিডি ডটকম ।
বরগুনা । ১৭ এপ্রিল ২০১৮ । ০৪ বৈশাখ ১৪২৪

বরগুনা জেলার বামনা উপজেলাস্থ চারটি ইউনিয়নের ১ হাজার ৩শ’ কৃষকের মাঝে বীজ, ইউরিয়া সার, টিএসপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু।

বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজজামান সগীর, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা সমির চন্দ্র শীল, কৃষক হাবিব সিকদার, লিংকন আহম্মেদ প্রমুখ।

এ সময় জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি টিএসপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 6 6 26 6666

বীরগঞ্জে দেশি পটল চাষে সফল কৃষক আব্দুর রহিম

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | মাসস জেলার বীরগঞ্জ উপজেলায় কৃষি উদ্যোক্তা যুবক …

Leave a Reply

Your email address will not be published.