Home / পরিবেশ / দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
abhawa+mbd-f

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ এপ্রিল ২০১৮ । ০৪ বৈশাখ ১৪২৪

আজ দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বিজলী চমকানো দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়। খবর বাসস-এর।

এদিকে রাজশাহী, ঢাকা ও রাঙামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ -৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫ টা ৩৫ মিনিটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 25 2

শৈত্যপ্রবাহ আসছে

 ঢাকা, সোমবার ১৩ অক্টোবর ২০২৫ মাসস দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) …

Leave a Reply

Your email address will not be published.