ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫ মাসস
পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী অনুমোদন করার পর মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
একইদিন সংসদে দ্রুত পাস হওয়া এই আইনটি স্পষ্টভাবে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করে, সেই সঙ্গে সরকার এই পদক্ষেপকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যার’ সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে আন্তর্জাতিক ফোরামে জবাবদিহিতার জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কালবেলা
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম