Home / খেলা / প্রাণ পটেটো ক্র্যাকার’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মিরাজ
mehedi+hasan+miraz+mbd-f

প্রাণ পটেটো ক্র্যাকার’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মিরাজ

মাস্টারি বিডি ডটকম

ঢাকা । ২৯ জানুয়ারি ২০১৭ । ১৬ মাঘ ১৪২৩

প্রাণ পটেটো ক্র্যাকার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তরুণ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজ ও প্রাণ ফুডস লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) আলী হাসান আলম এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেহেদী হাসান মিরাজ আগামী এক বছর প্রাণ পটেটো ক্র্যাকার-এর বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।

আলী হাসান জানান, মিরাজ বর্তমানে জনপ্রিয় একজন ক্রিকেটার। তাকে প্রাণ পটেটো ক্র্যাকার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তরুণ এ ক্রিকেটার প্রাণ পটেটো ক্র্যাকারের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, প্রাণ পটেটো ক্র্যাকার দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জন্যে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ ফুডস লিমিটেড-এর ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন, পাওয়ার প্লে কমিউনিকেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার পলাশ হোসেন, জাগো এফএম-এর মার্কেটিং ম্যানেজার রনি সাহা উপস্থিত ছিলেন।-(বাসস)

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1 4 2026 36 2222

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা, মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ মাসস নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published.