Home / জাতীয় / ‘প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে’
palokministerdijitalmbd-f-f

‘প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে’

মাস্টারি বিডি ডটকম
নাটোর । ০৪ ডিসেম্বর ২০১৬ । ২০ অগ্রহায়ণ ১৪২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রযুক্তির অপার সম্ভাবনার সুযোগকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে দেশের তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণার মধ্যদিয়ে এ স্বপ্নের দ্বার উন্মোচিত হয়।

প্রতিমন্ত্রী পুলক বলেন, এটি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে নেতৃত্ব ও নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। এর ফলে খুব অল্প সময়েই বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত এখন বিশ্বব্যাপী প্রশংসিত। সংবাদ বাসস-এর।

জুনাইদ আহমেদ পলক শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের মাধ্যমে দেশ বিরোধী শক্তি আমাদের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে চাচ্ছে। এ অপশক্তি প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে আমাদেরকে বাধাগ্রস্থ করকে চাইলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রযুক্তি ও প্রগতির সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলছি।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির টিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুপ্রিয় কুন্ডু রাজেশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন প্রমূখ বক্তৃতা করেন।

জুনাইদ আহমেদ পলক ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। শুধু আদর্শকে বুকে ধরে বসে থাকলে চলবে না, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় দেশ ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে মেধাবী, ত্যাগী ও পরিশ্রমীদের নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসতে হবে। তাদের কথা, আচরণ এবং সামাজিকতার মধ্য দিয়ে মানুষের মন জয় করে জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.